1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কালিগঞ্জে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভা

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১০১ Time View
133

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় কালিগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও গণ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, জেলা কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম , উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাষ্টার সালাহউদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা তালিমুল কুরআন বিভাগের দায়িত্বশীল মাওলানা নুরুজ্জামান হাবিবী। এছাড়াও কালিগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন বিভাগভিত্তিক দায়িত্বশীল ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশাল গণমিছিলটি কালিগঞ্জ উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমীরের কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যে সমাপ্তি ঘটে।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬৯৯৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026