1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:২৯|
Title :
মৃত শ্রমিকের স্বজনদের হাতে অনুদান ও দাফন খরচের অর্থ তুলে দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন কতোয়ালি থানা এলাকায় ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযান নোয়াখালীতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! লাকসামে প্রেমের বিয়ের পর পারিবারিক বিরোধ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে।। ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে ক্ষোভ, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে সাংবাদিককে মারধরের অভিযোগ

রফিকুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 12 Time View
22

রফিকুল ইসলাম কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানস্থল থেকে এক সাংবাদিককে বের করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ জুবাইর জানান, তিনি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ও স্থিরচিত্র ধারণ করছিলেন। এ সময় শামীম নামে এক ব্যক্তি, যিনি বিএনপির কর্মী বলে তিনি দাবি করেন, তাকে টেনে বাইরে নিয়ে মোটরসাইকেলে উঠতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানালে কয়েকজন মিলে তাকে মারধর করেন। হামলাকারীরা তার মাথায় আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

জুবাইর বলেন, কেন তার ওপর হামলা করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার ধারণা, পূর্বে প্রকাশিত বিভিন্ন সংবাদের কারণে ক্ষুব্ধ হয়ে তার ওপর এ হামলা চালানো হয়েছে। হামলাকারীদের সবাইকে শনাক্ত করতে না পারলেও তাদের বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মী বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলীসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী বলেন, “আমরা সবাই অডিটোরিয়ামের ভেতরে ছিলাম। বাইরে গোলযোগের খবর পেয়ে ওসিসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোহাম্মদ জুবাইর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাথায় আঘাত পাওয়ায় চিকিৎসক তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026