1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:২৯|
Title :
মৃত শ্রমিকের স্বজনদের হাতে অনুদান ও দাফন খরচের অর্থ তুলে দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন কতোয়ালি থানা এলাকায় ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযান নোয়াখালীতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! লাকসামে প্রেমের বিয়ের পর পারিবারিক বিরোধ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে।। ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে ক্ষোভ, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

এস এম মনিরুজ্জামান | স্ট্যাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 29 Time View
39

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ৫ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী মুফতী মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্রদলের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাইদুল হোসাইন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা নাহিদ হাসান প্রিন্স বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026