1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:২৯|
Title :
মৃত শ্রমিকের স্বজনদের হাতে অনুদান ও দাফন খরচের অর্থ তুলে দিলেন সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন কতোয়ালি থানা এলাকায় ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযান নোয়াখালীতে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন বুটেক্সে ছাত্রদলের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সাত দফা দাবি বালুবাহী ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১! লাকসামে প্রেমের বিয়ের পর পারিবারিক বিরোধ, যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে।। ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গফরগাঁওয়ের প্রবেশ মুখে ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি অনুষ্ঠান নিয়ে ক্ষোভ, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দীপ্ত চেতনায় জুলাই – রুনা গাজী।

মো: আজাদ খান, চিতলমারী,
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 77 Time View
85

মো: আজাদ খান, চিতলমারী,

৫ আগস্ট, দীর্ঘ ১৬ বছরের রক্তাক্ত সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শক্তিশালী আপসহীন নেতৃত্ব, দেশনায়ক তারেক রহমানের এর ক্যারিসমায় দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের দাবানল তৈরির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন আজকের এই দিনে।

বাংলাদেশ গণঅভ্যুত্থানের দেশ। যার সুদৃঢ় ইতিহাস ১৯৫২,১৯৬২,১৯৬৯,
১৯৭১,১৯৯০ এবং ২০২৪ এর পথ ধরে। স্বাধীন জনতার বাংলাদেশে ফ্যাসিষ্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের দুঃশাসন ও অত্যাচারে মাুনষ অতিষ্ট হয়ে উঠে ছিল। কিন্তু কিছুই তোয়াক্কা করেনি। ফ্যাসিষ্ট শেখ হাসিনা মারাত্মকভাবে রাতের আঁধারে প্রশ্নবিদ্ধ নির্বাচনের করেও একের পর এক পাড় পেয়ে যাচ্ছিলেন। অত্যাচার, নির্যাতন, গুম, খুন এই নির্লজ্জ কর্মকাণ্ডের জন্য ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিবেক কখনো দংশিত হয়নি। চরম বিভীষিকা সৃষ্টি করে তৈরি করেছিল আয়নাঘর। ফ্যাসিষ্ট শেখ হাসিনা রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ অঙ্গ গুলো চরম দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত করে ক্ষমতার মসনদ শক্তিশালী করতে চেয়েছিল। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গনঅভ্যুত্থানে জীবন উৎসগকারী সকল শহীদকে। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি। জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এজন্য হাজারো প্রানের আত্মত্যাগ বৃথা যায়নি।

পরিশেষে বলব আসুন সবাই ঐক্যবদ্ধভাবে একটি গনতান্ত্রিক, বৈষম্যহীন, সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং স্বাধীনতা যুদ্ধে ও জুলাই গনঅভ্যুথানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আশা আকাঙ্খা বাস্তবায়নে একযোগে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

রুনা গাজী,
সদস্য – কেন্দ্রীয় মহিলা দল, সদস্য – বাগেরহাট জেলা বিএনপি, সাবেক চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আহবায়ক – চিতলমারী উপজেলা মহিলা দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026