1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:১০|
Title :
পতেঙ্গা ওসি পারভেজের সহযোগিতা নিয়ে ভোক্তা অধিকারের অভিযান অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচিতে আফছার মেমোরিয়াল বিদ্যালয়, অংশ নিলেন চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মুবিন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিঃ ‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ‎ জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা নিয়ে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ সিএনজির ধাক্কায় বোয়ালখালীতে আহত ৫যাত্রী ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ! উৎপাদন বাড়াতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়————— এমপি রবিউল বাশার সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও এসএমসি সদস্যদের বরণ করল বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার!

জয়পুরহাট) শ্রী মোহন চন্দ্র
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
  • 2 Time View
5

(জয়পুরহাট) শ্রী মোহন চন্দ্র

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, দেশীয় তৈরি হাসুয়া, বাঁশের লাঠি, হেক্সো ব্লেড, চারটি লোহার রড এবং প্রায় ২৯ ফুট ৪ ইঞ্চি লম্বা প্লাস্টিকের রশিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে রুবেল নামে এক ব্যক্তির কলাবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে **মো. সাইদুল ইসলাম (৩৮)**, গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে **মো. সুমন (৩০)** এবং জয়পুরহাটের চকশ্যাম এলাকার **মো. রায়হান হোসেন (২৬)**।

ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তিনজনকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তারা কোনো ডাকাত চক্রের সঙ্গে জড়িত কি না এবং এ ধরনের অপরাধে পূর্ব সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026