1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৯:১৪|
Title :
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি বুটেক্স ছাত্রদল সাধারণ সম্পাদকের হলে অবৈধভাবে রুম দখল, নিশ্চুপ প্রশাসন বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ছাতকে সোনাই নদীতে ড্রেজার সিন্ডিকেটের তাণ্ডব ​তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় এলাকাবাসী, নীরব ভূমিকার অভিযোগে ক্ষোভ পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল। মোহনপুর কেশরহাট পৌরসভা বিএনপির আস্থা ও ভরসার প্রতীক,কারানির্যাতিত নেতা রাকিবুল ইসলাম তুষার। ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা ও বিজয়ীদের পুরস্কার প্রদান! কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আমজাদ হোসেন মিঠু, ভ্রাম্যমান প্রতিনিধি ,
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬,
  • 6 Time View
9

আমজাদ হোসেন মিঠু,
ভ্রাম্যমান প্রতিনিধি ,
মুন্সিগঞ্জে:
আজ ০৬ আগস্ট ২০২৬ খ্রি. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব লিজা আক্তার ও জনাব শাহ শরফুদ্দিন মাহিন-এর বিদায় উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।

মুন্সীগঞ্জ জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে জনাব লিজা আক্তার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এ এবং জনাব শাহ শরফুদ্দিন মাহিন ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তাদ্বয়ের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তিনি তাঁদের নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

বিদায়ী কর্মকর্তাগণ মুন্সীগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) সুমন চন্দ্র ক্ষত্রিয়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026