1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

লাকসামে শান্তা হাসপাতালে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View
94

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে অবস্থিত শান্তা হাসপাতালে নবনিযুক্ত দুই বিশেষজ্ঞ চিকিৎসককে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ভাইস চেয়ারম্যান মীর মুহাম্মদ আবু বাক্কর সিদ্দিক ও পরিচালক মো. আবুল হোসেন মিলন ও পরিচালক রমজান আলী রঞ্জু নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষ নবনিযুক্ত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুমাইয়া আফরিন শান্তা এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ. বি. এম. ওসমান হায়দার মজুমদারকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে নতুন দুই বিশেষজ্ঞ চিকিৎসককে শুভেচ্ছা জানান এবং তাদের সফল কর্মজীবন কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ও বিশেষায়িত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শান্তা হাসপাতাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন দুই বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদানের মাধ্যমে লাকসাম ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তারা আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া আফরিন শান্তা প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখবেন। অপরদিকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এ. বি. এম. ওসমান হায়দার মজুমদার প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালে রোগী দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026