1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

পোরশার পুনর্ভবা নদীতে অবাধে চলছে অবৈধ রিং জাল, নিরব মৎস্য অফিস।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View
81

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের কোল ঘেঁষে বয়ে যাওয়া পুনর্ভবা নদীতে অবাধে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ‘রিং জাল’ (চাই বা চায়না দুয়ারী জাল)। এর ফলে ধ্বংসের মুখে পড়ছে নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার পরোক্ষ মদদ ও অকর্মণ্যতার কারণেই থামানো যাচ্ছে না এই অবৈধ জালের ব্যবহার।

​স্থানীয় জেলে ও নদীর পাড়ের অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, বর্ষার পানি আসার পর থেকেই পুনর্ভবা নদীর নিতপুর অংশের বিভিন্ন পয়েন্টে অসাধু মৎস্য শিকারিরা শত শত রিং জাল পেতে রাখছে। এই জালের ক্ষুদ্র ছাঁকনিতে ছোট-বড়, পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মাছ এমনকি জলজ কীটপতঙ্গ পর্যন্ত আটকা পড়ে মারা যাচ্ছে।

​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা অভিযোগ করে বলেন, “মৎস্য অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সাথে অবৈধ জাল
ব্যবহারকারীদের নিয়মিত আর্থিক লেনদেন রয়েছে। অভিযানের আগেই খবর পেয়ে যায় অসাধু শিকারিরা, ফলে তারা জাল সরিয়ে ফেলে।”

​নিতপুর এলাকার সাধারণ জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা নিয়ম মেনে মাছ ধরে সংসার চালাই। কিন্তু এই রিং জালের কারণে নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। মৎস্য অফিসে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না।”

​এ বিষয়ে পোরশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা -এর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, “অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অসাধু কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টি সত্যি নয়। প্রামাণ্য তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026