1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
67

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদী

নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা বাজারের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বড়চাপা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিজানুর রহমান মিজানকে শহীদ ওরফে পিংকীর বাপ ও তার ছেলে জীবন প্রকাশ্যে দিবালোকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার, ইউপি সদস্য মামুনুর রশীদ, হাফেজ শফিকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ওসমান ডিলার ও সাব্বির আহমেদ আকাশসহ বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026