1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্লোগান

সাদুল্যাপুর উপজেলায় বসতবাড়িতে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ বিশালাকার গাঁজার গাছসহ গ্রেফতার ১

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
60

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির আঙিনায় গোপন সংবাদে অভিযান চালিয়ে বিশালাকার সতেজ গাঁজার গাছ জব্দ করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।
​বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলাল মিয়ার বসতবাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, জেলাল মিয়া দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়ির আঙিনায় কৌশলে অবৈধ গাঁজার চাষ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় উঠানের এক কোণ থেকে রোপণকৃত সতেজ ও বিশালাকার একটি গাঁজার গাছ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026