1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

মোঃ জামিয়ার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী।
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬৭ Time View
109

মোঃ জামিয়ার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী।

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ফারুক আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদুল ইসলাম বাঙালী সদস্য জেলা বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জলঢাকা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশীদ, এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, আমিনুর রহমান, ইউনুস আলী, মমিনুর রহমান সিনিয়র, রেজাউল ইসলাম,শাহিন চৌধুরী, মমতাজুল ইসলাম (মিঠু), সঞ্চালনায় ওমর ফারুক ছোট (বাবু) ও আবু তরাব ইমন সহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন যে আমরা কোনো সময় বিশৃঙ্খলা চাই না, দেশ নায়ক তারেক রহমান আমাদের শিখিয়েছেন শান্তি শৃঙ্খলা ভাবে দেশ পরিচালনা করতে হবে আর এদিকে শিশু বাচ্চাদের দল এনসিপি যেখানে সেখানে মুখ দিয়ে যা আসে তাই বলে বেড়ায় এজন্য তাদের কৃত কর্মের ফল তাদেরকে ভুগতে হবে, এবং তারা ইতিমধ্যে যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তা নিন্দনীয়। প্রধান বক্তার বক্তব্যে বলেন ইতিহাস মনে রাখতে হবে বিরোধী দলের নেতাকর্মীদের কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এবং মরহুম বেগম খালেদা জিয়া তিন তিন বারের প্রধানমন্ত্রী এবং তার ছেলে তারেক রহমান, ২১২ টির অধিক আসন নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী। আর আপনারা মুখ দিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন, মাথায় রাখবেন বিএনপি’র দেওয়া ৩১ দফা প্রতিশ্রুতি ইতিমধ্যে কাজ শুরু হয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ইন মওকুফ, তাই দেখে বিরোধী দলের মাথা খারাপ হয়ে গেছে এলোমেলো কথা বিভিন্ন জায়গায় বলে, আর জুলাই ব্যবসা করে কত চলবেন। আসেন আমরা হাতে হাত রেখে বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করি। আর যদি সেটা না হয় বিভিন্ন জায়গায় দেশকে অস্থিশীল করার জন্য যে পাঁয়তারা করতেছেন তা শক্ত হাতে দমন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুর রশিদ ও মমিনুর রহমান সিনিয়র সহ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এরি মধ্যে দিয়ে শেষ হয়ে যায় জলঢাকা উপজেলা জুলাই যোদ্ধার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026