1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪৬|
Title :
শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড! সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বাপ, ছেলে , মেয়ে মিলে ধান ব্যবসাহিত কে ব্ল্যাকমেইল ও লুটপাট থানার অভিযোগ। শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি মিরসরাইয়ে হোটেল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা আট শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী পাঁচজন—তবু শূন্য পাসের হার

বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 8 Time View
14

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের জন্য অত্র অঞ্চলের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও শিক্ষকগণের সমন্বয় এক সভা গতকাল ৮ আগষ্ট ২০২৬ ইং কবিতাচক্র ঝালকাঠি কার্যালয় অনুষ্ঠিত হয়।
বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষার ধারাবাহিকতা ধরে রাখার উদ্যেশ্যে ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বয়ে ১৫ জন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক  কমিটি গঠন করা হয়।
বরিশালের প্রাক্তন কাউন্সিলর ও বহু গ্রন্থ প্রণেতা সাইফুল আহসান বুলবুলকে আহ্বায়ক ও কবি ও সাহিত্যিক  ঝালকাঠি কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু আল-আমীন বাকলাই, বরিশাল  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর রফিকুল ইসলাম, কবিতাচক্রের সহ-সভাপতি ড কামরুন্নেসা আজাদ, বরিশাল বাপ্টিস মিশন বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সিন্থিয়া ঘরামি, সাংবাদিক সুমন বেপারী (পিরোজপুর)  ঝালকাঠি জাসাস সভাপতি মো. মনিরুজ্জামান, বাউল কবি সোহরাব হোসেন (ঝালকাঠি),  দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহিন ভূঁইয়া ( বরিশাল), কবি জিল্লুর রহমান (ঝালকাঠি), কবি ও লেখক আবুল কালাম আজাদ ( পিরোজপুর), কবি আফরোজা বেগম (পটুয়াখালী) আরিফ হোসেন( বরিশাল)-কে সদস্য নির্বাচিত করা হয়। এই কমিটি গঠন সম্পর্কে কমিটির অন্যতম উদ্যোক্তা মু আল আমীন বাকলাই বলেন চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন যা আজকে পাঠ করা দুঃসাধ্য। অনেক  আঞ্চলিক ভাষা হারিয়ে গিয়েছে। পৃথিবী থেকে প্রায় ৫০০০ ভাষা বিলুপ্ত হওয়ার পথে। ১০০ বছর পর হয়তো বহু শব্দও হারিয়ে যাবে। আমরা আমাদের বরিশাল অঞ্চলের ভাষা ঐতিহ্য ইতিহাস সংরক্ষণের জন্য এই কমিটির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করব।
এই কমিটির প্রথম সভাতেই বরিশালের আঞ্চলিক ভাষায় কবিতা ও গান নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। উক্ত সভায়ই কবি গীতিকারগনকে লেখা জমা দিতে অনুরোধ-সহ সকলকে অবগত করানোর আহবান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026