1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে প্রচার সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন মোক্তার আবেদীন রাজু। পটিয়ায় বিএনপির বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা। জামালগঞ্জে কারিতাসের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত। ঝালকাঠির রাজাপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও রিফাত আরা মৌরি* নতুন ঘর পেয়ে আবেগে কাঁদলেন জনম দুঃখী হতদরিদ্র জবেতন বিবি* কিশোরগঞ্জে জামাত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ। নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন। নবীনগর পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

খেজুর বিতরণে অনিয়ম তালিকা দিতে গড়িমসি ইউ এন ওর

ভোলা জেলা প্রতিনিধি ইমন রহমান
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১০ Time View
163

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম ও ‘নয়-ছয়’-এর অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র বিরুদ্ধে । প্রতিষ্ঠান ভিত্তিক বিতরণ সংক্রান্ত তালিকা প্রকাশে উপজেলা প্রশাসনের গড়িমসি নিয়ে মসজিদ মাদ্রাসার মুসল্লী, আলেম স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় কার্যালয় গিয়ে দেখা যায় সরকারিভাবে বরাদ্দকৃত খেজুর না পাওয়া নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাথে ইউএনও অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে বাকবিতন্ডায় চলছে।

জানতে চাইলে হাসান নগর ইউনিয়ন থেকে আসা মাওলানা আবদুল হাসেম জানান সহ পবিত্র মাহে রমজান মাসে হুজুর মাওলানা সহ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে খেজুর বরাদ্দ দেওয়া হয় কিন্তু তারা তা পায়নি।

গঙ্গাপুর ইউনিয়ন থেকে আসা মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন বলেন সরকারিভাবে খেজুর দেওয়া হবে শুনে আমরা ইউএনও অফিসে এসেছি কিন্তু এসে দেখি কোন খেজুর নেই সব খেজুর বিতরণ হয়ে গেছে।

এদিকে বোরহানউদ্দিন উপজেলায় ওই খেজুর কীভাবে এবং কারা পেয়েছেন—এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য কেউ জানেনা এবং এর কোন তালিকাও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়রা। বরাদ্দকৃত খেজুরের সঠিক বণ্টন নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে বলেও দাবি তাদের।

তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরে গণমাধ্যম কর্মীরা সরেজমিনে গেলে অনেক ক্ষেত্রেই স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পছন্দের লোকজনকে এদের বিতরণ করেছেন।

তালিকা চাওয়ার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে তা দিতে গড়িমসি করা হচ্ছে। ফলে প্রকৃত উপকারভোগীরা আদৌ খেজুর পেয়েছেন কি না—তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ফোন রিসিভ করেননি।

জেলা প্রশাসক ড.মোহাম্মদ শামীম রহমানকে। মুঠোফোনে কল করলে তিনি ফোন কেটে দেন।
এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকতার সাথে কথা বলতে বলেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত খেজুর বিতরণের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের দাবি, নিয়ম অনুযায়ীই খেজুর বিতরণ করা হয়েছে।
এদিকে খেজুর বিতরণে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, স্বচ্ছতা নিশ্চিত করা না হলে সরকারি সহায়তা কার্যক্রম নিয়ে মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026