1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৪৬|
Title :
শিরোনাম: ভারতে বাংলাদেশী শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড! সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের বাপ, ছেলে , মেয়ে মিলে ধান ব্যবসাহিত কে ব্ল্যাকমেইল ও লুটপাট থানার অভিযোগ। শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান। গণভোটের রায় না মানলে আপনারাও নাই হয়ে যাবেন” ডা. শফিকুর রহমানের কঠোর হুশিয়ারি মিরসরাইয়ে হোটেল থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা আট শিক্ষক, এসএসসি পরীক্ষার্থী পাঁচজন—তবু শূন্য পাসের হার

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, আগস্ট ৯, ২০২৬,
  • 5 Time View
15

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৯ আগস্ট রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান।

সভায় জানানো হয়, মাদক বিক্রি ও সেবন রোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের অংশ হিসেবে ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করতে হবে। একই সাথে পুশইন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ কঠোরহস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সভায় জানান হয়।

সভাপতি জানান , এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অবশ্যই আমাদের সকলকে সমন্বিত কাজ করতে হবে। মাদক, চোরাচালান, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ অন্যান্য অপরাধসমূহ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে এবং জনসচেতনতামূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম আরো জোরদার করতে হবে। তিনি আরো বলেন, মাদককে যেকোনো মূল্যে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন করে জনসচেতনতামূলক সম্মেলনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও গ্যাস সংকটের কারণে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, তা যেন কেউ ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ময়মনসিংহ-০৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026