1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

রায়গঞ্জে ওয়ারেন্ট ভুক্ত তিন আসামি গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View
90

মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক মামলায় তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম লেবু সেখ, তার স্ত্রী মোছা. আশা পারভীন এবং হাট পাঙ্গাসী গ্রামের মৃত আজমলের ছেলে মো. হাসান সরকার ওরফে লাদেন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম লেবু সেখ ও মোছা. আশা পারভীনের বিরুদ্ধে রায়গঞ্জ থানার জিআর নং-১৬৭/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে মো. হাসান সরকার ওরফে লাদেনের বিরুদ্ধে সিরাজগঞ্জের জিআর নং-৬৯/২৪ এবং রায়গঞ্জ থানার জিআর নং-১৩৪/২৩ ও ৫৪/২৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026