অভিমানে ঘর থেকে বের হয়ে পাচারকারীর খপ্পড়ে শিশু,বাস হেল্পারের সাহসিকতায় রক্ষা
মোঃ সাজ্জাদ আলম বরিশাল প্রতিনিধি
Update Time :
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
27 Time View
অভিমানে ঘর থেকে বের হয়ে পাচারকারীর খপ্পড়ে শিশু,বাস হেল্পারের সাহসিকতায় রক্ষা
মোঃ সাজ্জাদ আলম বরিশাল প্রতিনিধি স্কুলে না যাওয়ায় বকাবকি করেন মা। তাই অভিমানে বাসা থেকে বের হয়ে ফুফুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রী ও চরকাউয়া নয়ানী গ্রামের মেয়ে মরিয়ম। ইতিমধ্যে পরে প্রতারক চক্রের ফাঁদে। চরকাউয়া খেয়াঘাট থেকে ভয় দেখিয়ে শিশুটিকে নিয়ে আসা হয় বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে। উদ্দেশ্য ঢাকায় নিয়ে যাওয়া। ইতিমধ্যে শিশুটিকে সিএনজিতে তুলে ভয়ভীতি দেখান মধ্যবয়সী এক প্রতারক। তবে নথুল্লাবাদে এসে বাস হেল্পারের সাহসী পদক্ষেপে এই যাত্রায় প্রাণে বেঁচেছে শিশু মরিয়মের। তবে স্কুলের ব্যাক নিয়ে ঢাকার পথে যাত্রা করতে চাইলে বিষয়টি সন্দেহ হয় বাসের হেল্পারের। তখনই এই মেয়েটিকে বাসে তুলতে অস্বীকৃতি জানান বাসের হেল্পার। তখনই এই মেয়েটিকে বাসে তুলতে অস্বীকৃতি জানান বাসের হেল্পার। পাশাপাশি মধ্যবয়সী ব্যক্তির সাথে মেয়েটির কি সম্পর্ক, তা জানতে চাইলে পরিস্থিতি বুঝে পালিয়ে যান মধ্যবয়সী প্রতারক। পরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, পরিবারের সাথে অভিমান করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পথি মধ্যে ঐ ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। এই ঘটনায় নথুলাবাদ বাস টার্মিনালে থাকা পুলিশের কাছে ওই মেয়েটিকে হস্তান্তর করেন অজ্ঞাত ওই বাসের হেল্পার। পরে পুলিশের হস্তক্ষেপে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। (মিল্টন কবিরাজের তথ্য চিত্রে : সংগৃহীত)
25
মোঃ সাজ্জাদ আলম
বরিশাল প্রতিনিধি
স্কুলে না যাওয়ায় বকাবকি করেন মা। তাই অভিমানে বাসা থেকে বের হয়ে ফুফুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রী ও চরকাউয়া নয়ানী গ্রামের মেয়ে মরিয়ম।
ইতিমধ্যে পরে প্রতারক চক্রের ফাঁদে। চরকাউয়া খেয়াঘাট থেকে ভয় দেখিয়ে শিশুটিকে নিয়ে আসা হয় বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে। উদ্দেশ্য ঢাকায় নিয়ে যাওয়া। ইতিমধ্যে শিশুটিকে সিএনজিতে তুলে ভয়ভীতি দেখান মধ্যবয়সী এক প্রতারক। তবে নথুল্লাবাদে এসে বাস হেল্পারের সাহসী পদক্ষেপে এই যাত্রায় প্রাণে বেঁচেছে শিশু মরিয়মের।
তবে স্কুলের ব্যাক নিয়ে ঢাকার পথে যাত্রা করতে চাইলে বিষয়টি সন্দেহ হয় বাসের হেল্পারের। তখনই এই মেয়েটিকে বাসে তুলতে অস্বীকৃতি জানান বাসের হেল্পার।
তখনই এই মেয়েটিকে বাসে তুলতে অস্বীকৃতি জানান বাসের হেল্পার। পাশাপাশি মধ্যবয়সী ব্যক্তির সাথে মেয়েটির কি সম্পর্ক, তা জানতে চাইলে পরিস্থিতি বুঝে পালিয়ে যান মধ্যবয়সী প্রতারক। পরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, পরিবারের সাথে অভিমান করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পথি মধ্যে ঐ ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। এই ঘটনায় নথুলাবাদ বাস টার্মিনালে থাকা পুলিশের কাছে ওই মেয়েটিকে হস্তান্তর করেন অজ্ঞাত ওই বাসের হেল্পার।
পরে পুলিশের হস্তক্ষেপে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
(মিল্টন কবিরাজের তথ্য চিত্রে : সংগৃহীত)