1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:০৬|
Title :
জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি পটিয়ার গর্বিত সন্তান এখন চুয়েটের নতুন ভিসি। কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক

জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে মানবতার অগ্রদূত সিএমপি’র কমিশনারের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 21 Time View
26

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
জুলাই/২৪ আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জুলাই শহীদদের পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও অন্যান্য স্বজনদের সঙ্গে মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তর (লালদীঘী)-এ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মানবতার অগ্রদূত জনাব হাসান মো. শওকত আলী।
পুলিশ কমিশনার মানবতার অগ্রদূত তাঁর বক্তব্যে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ পুলিশি সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি জুলাই শহীদদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের প্রতি ধৈর্য ধারণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সভায় জুলাই আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য প্রদান করেন।
সভা শেষে জুলাই আন্দোলনের উক্ত শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন শেষে তাঁদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার।ক
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); এবং সহকারী পুলিশ কমিশনার (পিআর) জনাব আমিনুর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026