1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫১ Time View
98

তহমিদার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় নিজের জমিতে চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রির উদ্দেশ্যে ভ্যানে তোলার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। আজ ২৮ জুলাই (২০২৬) দুপুরে জলঢাকা উপজেলার মীরগন্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শিমুলবাড়ী এলাকার বাসিন্দা তহিবোন বেগম তার নিজস্ব জমিতে উৎপাদিত ভুট্টা ও ধান বিক্রির জন্য দুপুরে ভ্যানে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একই এলাকার পরান ও তার লোকজন (পরান গং) এসে আকস্মিকভাবে মালামাল পরিবহনে বাধা সৃষ্টি করে এবং মালামাল বিক্রিতে প্রতিবন্ধকতা তৈরি করে।
এর আগে, নিজের উৎপাদিত ফসল ও নিজস্ব মালামাল নির্বিঘ্নে বিক্রয় করার নিরাপত্তা চেয়ে গত ২১ জুলাই নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত আবেদন করেছিলেন তহিবোন বেগম। নিরাপত্তা চেয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও আজ প্রকাশ্য দিবালোকে ফসলে বাধা দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের অন্যায় ও বেআইনি বাধার কারণে তারা নিজেদের কষ্টার্জিত ফসল বিক্রি করতে পারছেন না, যার ফলে তারা চরম আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা
তহমিদার রহমান মিলন
নীলফামারী প্রতিনিধিঃ
২৮/০৭/২০২৬ খ্রিঃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026