1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০৪|
Title :
মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। সংবাদ প্রতিবেদন:শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে অপহৃত ফুলবাড়ীর ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, নেপথ্যে লোমহর্ষক নির্যাতনের চেষ্টা ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা-গান ছিল প্রেরণার উৎস: ত্রিশালের ইউএনও

পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬,
  • 10 Time View
16

পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু: নওগাঁর পোরশায় সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিএডিসি এবং বিসিআইসি সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম সার বিক্রয়ে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ডিলারদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত সঠিক মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করতে হবে এবং প্রতিটি বিক্রয়ের বিপরীতে অবশ্যই সঠিক রশিদ প্রদান করতে হবে। কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তি বা কৃত্রিম সংকটের শিকার না হন, সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলার বিএডিসি ও বিসিআইসি সার ডিলার এবং ডিলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026