1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০০|
Title :
মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। সংবাদ প্রতিবেদন:শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে অপহৃত ফুলবাড়ীর ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, নেপথ্যে লোমহর্ষক নির্যাতনের চেষ্টা ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা-গান ছিল প্রেরণার উৎস: ত্রিশালের ইউএনও

মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ২, ২০২৬,
  • 9 Time View
16

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় ২০২৬ সালের বোরো মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা খাদ্য গুদামে মোট ২৬৩ জন কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করায় প্রকৃত কৃষকরা ন্যায্য মূল্য পেয়েছেন। পুরো সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ধান গ্রহণ, ওজন নির্ধারণ এবং সংরক্ষণের প্রতিটি ধাপে নিয়ম-কানুন মেনে কাজ করায় কৃষকদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হয়েছে। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হয়েছেন, অন্যদিকে সরকারের খাদ্য মজুদও সমৃদ্ধ হয়েছে।
ধান বিক্রি করতে আসা কৃষকরা বলেন, সরকারি গুদামে ধান বিক্রি করে তারা ন্যায্য মূল্য পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কৃষকরা আরও বেশি উৎসাহিত হবেন।
উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বিত উদ্যোগে সফলভাবে সম্পন্ন হওয়া এ ধান সংগ্রহ কার্যক্রম কৃষকবান্ধব উদ্যোগ হিসেবে এলাকায় প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026