1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| দুপুর ১:২০|

অসহায় পরিবারকে ঘর উপহার দিল আবাবিল যুব সংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৬, ২০২৬,
  • 28 Time View
71

মোঃএমরুল ইসলাম
ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
মানবতার সেবায় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে আবাবিল যুব সংঘ। সংগঠনটির উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার শরীফপুর গ্রামের ধরাবান্দা মৃধাবাড়ী এলাকার অসহায় ব্যক্তি মোঃ তাইজ উদ্দিনকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
গৃহ নির্মাণ প্রজেক্ট–২০২৬” এর আওতায় নির্মিত ঘরটির কাজ সম্পন্ন হওয়ার পর গত শুক্রবার (১৫ মে) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীর হাতে ঘরটি হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UCB Bank কুড়িল শাখার ম্যানেজার ও আবাবিল যুব সংঘের উপদেষ্টা আলমগীর হোসেন শরীফ, আবাবিল যুব সংঘের সভাপতি আল মুমিন হোসাইন সজিব, দ্যা আল-হেরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন, সূর্যদয় সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি আমিনুল ইসলাম জনি, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হারুন বাদশা, খারাব ইয়াং স্টারের সাধারণ সম্পাদক সরকার ফয়সাল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং আবাবিল যুব সংঘের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026