1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাংবাদিকের চুরি যাওয়া মোটরসাইকেল ২৪ ঘন্টায় উদ্ধার চোর চক্রের সদস্য গ্রেপ্তার । নওগাঁ শহর কে ট্রাফিক জ্যাম কমাতে সদর-৫ আসনের সাংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্দোগে ফোর লেন হতে যাচ্ছে সীতাকুণ্ড থানা এলাকায় ওসি মহিনুল ইসলামের অভিযানে ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে যোগ দিলেন ব্যারিস্টার জাইমা রহমান জলমহাল নিয়ে বিরোধ, অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ মাদক, জুয়া ও কিশোর অপরাধের বি/রুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। লোহাগাড়া উপজেলার নয় ইউনিয়নে বর্তমানে চলছে চুরি ডাকাতি সভায় সাবধান হাসান আল মামুনের শুভ বিবাহ উপলক্ষে কোনাবাড়ীতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু ভূমিসেবা নিয়ে অনলাইনে করা অভিযোগ নিষ্পত্তি করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা-২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View
21

টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিকল্প জীবিকা ও কৃষি কার্যক্রম পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ১৮০টি পরিবার এবং ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১৮০টি পরিবারসহ মোট ৩৬০ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বিকল্প জীবিকা পরিচালনা, কৃষি উপকরণ ক্রয় এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার কাজে ব্যবহার করতে পারবেন।

অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প অফিসার মো. হুমায়ুন কবির ও মিরাজ মিয়া। অনুষ্ঠানে প্রকল্প কো-অর্ডিনেটর মিঃ প্রণয় পিউরিপিকেশন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ ডেনসিল পুডুয়েং এবং জামালগঞ্জ উপজেলা ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী আহমেদ মুরাদ এবং ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী হায়দার।
এ সময় ১নং ও ২নং শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.ধনমিয়াসহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি ELSRP প্রকল্পের মাঠ সহায়করাও অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রমে সহযোগিতা করেন। আয়োজকরা জানান, আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-জীবিকা পুনরুদ্ধার এবং তাদের কৃষি ও বিকল্প আয়ের সুযোগ তৈরি করাই এই সহায়তার অন্যতম উদ্দেশ্য। সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা সহজেই সহায়তার অর্থ গ্রহণ করতে পেরেছেন।
স্থানীয় পর্যায়ে এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026