1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩১|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি,টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যাহত।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬,
  • 70 Time View
20

জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কসবা উপজেলায় একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ায় মোবাইল ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে বজ্রপাতসহ প্রবল ঝড় ও বৃষ্টি শুরু হয়।
ঝড়ে কসবার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি টাওয়ার খালে পড়ে যায়। কায়েমপুর ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাদৈর বাজারে সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।
আখাউড়া-আগরতলা সড়কসহ জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। আশুগঞ্জে রেললাইনে গাছ পড়ে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। সদর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকাতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে ঝড় ও ভারী বর্ষণে এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছাতে বিলম্বের মুখে পড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026