1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:০৮|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

কোতয়ালী থানার ওসি জায়েদ নুরের নেতৃত্বে ছোরাসহ ১১টি স্মার্টফোন উদ্ধার।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১০, ২০২৬,
  • 27 Time View
48

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
গত ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকালে যাত্রীবেশে বাসে উঠে যাত্রীর মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা হতে ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাস থেকে নাগরিক পত্রিকার প্রধান সম্পাদক জনাব রোমন শেখের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় উক্ত ভুক্তভোগী এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-১৩, তারিখ- ০৬/০৭/২০২৬ ইং, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজুর পরবর্তীতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জায়েদ নুরের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে এবং তাদেরকে গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জুলাই বিকাল ০৪:৩৫ ঘটিকায় ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম প্র: বাদশা (৩৬), পিতা-শামছুল আলম, সাং-কোলাগাঁও, এম্পুমিয়ার বাড়ী, ওয়ার্ড নং-০৪, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত এগারোটি ফোন উদ্ধার করে যার মধ্যে ভুক্তভোগীর ফোনটিও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। সে তার অপরাপর সহযোগীদের নিয়ে বিভিন্ন সময় চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীসহ বাসের যাত্রীদের র্টাগেট করে ছিনতাই করে। আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। চক্রের অপরাপর আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে জানান ওসি জায়েদ নুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026