
কাজী স্বাধীন
স্টাফ রিপোটার
বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে অদ্য রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের নওজোয়ান মাঠে গিয়ে শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তক, নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান- বৃক্ষমেলায় ৪৪টি স্টল অংশ নিয়েছে। যেখানে ফলজ, বনজ ও শোভাবর্ধন বিভিন্ন গাছ দিয়ে স্টল সাজানো হয়েছে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিভিন্ন স্টল পরিদর্শন করেন।