অতিদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
Update Time :
রবিবার, আগস্ট ২, ২০২৬,
21 Time View
অতিদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলায় অতিদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে আয়বর্ধক উপকরণ হিসেবে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের পুরাতন হলরুম চত্বরে উপজেলা প্রশাসন, মোহনপুরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি উপকারভোগীদের হাতে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় এ ধরনের আয়বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সরকারের লক্ষ্য হলো অনুদাননির্ভরতা কমিয়ে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের টেকসই জীবনমান নিশ্চিত করা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, "প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উপকরণগুলো তাদের নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আওতায় অসচ্ছল ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
34
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় অতিদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে আয়বর্ধক উপকরণ হিসেবে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদের পুরাতন হলরুম চত্বরে উপজেলা প্রশাসন, মোহনপুরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি উপকারভোগীদের হাতে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিনের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় এ ধরনের আয়বর্ধক উপকরণ বিতরণের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সরকারের লক্ষ্য হলো অনুদাননির্ভরতা কমিয়ে কর্মসংস্থানের মাধ্যমে মানুষের টেকসই জীবনমান নিশ্চিত করা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, “প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার ধারাবাহিকতায় দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই উপকরণগুলো তাদের নিয়মিত আয়ের পথ তৈরি করবে এবং পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উপজেলা প্রশাসন জানায়, ভবিষ্যতেও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির আওতায় অসচ্ছল ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।