1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

গণমানুষের আস্থা ও ভালোবাসার নাম নুরুল ইসলাম মণি, বামনায় অসহায়দের সহায়তা ও শিক্ষায় নতুন উদ্যোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View
50

সোহরাব হোসেন, বরগুনা:
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, ধর্মীয় সম্প্রীতি জোরদার ও শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ—এমন নানা জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে বরগুনার বামনায় পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক, মন্দির সংস্কারে অনুদান, পূজা মণ্ডপে নগদ অর্থ ও চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা এবং অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা কার্যক্রমে অংশ নেন চীফ হুইপ নুরুল ইসলাম মণি।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বামনা সরকারি বালিকা বিদ্যালয়ে বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। এতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ও হাতে-কলমে বিজ্ঞানচর্চার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে মন্দির সংস্কারে আর্থিক অনুদান এবং প্রতিটি মন্দিরের অনুকূলে এক টন করে চাল বরাদ্দের ডিও বিতরণ করা হয়। একই সঙ্গে অসহায় পরিবারগুলোর আর্থিক সহায়তা এবং দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণের মাধ্যমে সামাজিক সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
অন্যদিকে, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং শিক্ষার আধুনিকায়নে উদ্যোগ—সব মিলিয়ে বামনার এ কর্মসূচিতে জনকল্যাণ ও উন্নয়নের নানা দিক উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026