1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| বিকাল ৫:০৬|
Title :
বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের বিশ্বের ঐতিহাসিক ১৯দিন ব্যাপী চুনতি সীরাত মাহফিল উদ্ভোধন পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত। নলডাঙ্গার ঐতিহ্যবাহী শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতনে অভিভাবক সমাবেশ ঝিকরগাছার নজরুল মঞ্চে এক দেয়ালে বাংলা সাহিত্যের তিন মহীরুহ স্থাপনাটি দীর্ঘদিন মানুষের উপকারে আসুক, সেটিই আমাদের প্রত্যাশা : পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ ও দখলচেষ্টার অভিযোগে দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ-মানববন্ধন। সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” ৪১৭ প্রকল্পে মন্ত্রণালয়ের অনুমোদন, কাটল ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন-জট

‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 2 Time View
3

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট

‎ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

‎তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার ১২ জন জেলে নিয়ে মাছ ধরতে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যায়। এরপর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গভীর সাগরে ভাসতে থাকে।


‎পরবর্তীতে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক জেলে ফোন করে বিষয়টি মালিকপক্ষকে জানান। এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।

‎খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটটির সন্ধান পেয়ে ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

‎তিনি আরও জানান, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সহায়তা দেওয়া হয়েছে। ট্রলার মালিকপক্ষের কাছে ট্রলারসহ জেলেদেরকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026