1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১৬|
Title :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আনোয়ারাই আবাসিক ভবন থেকে পড়ে শিশু নিহত

নিয়ামতপুরে ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ অফার,ধান বিক্রিতে মিলবে বাড়তি দাম

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২৬,
  • 4 Time View
7

জাকির হোসেন
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ
ফুটবল উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব, আর সেই উন্মাদনার রেশ এসে লেগেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলাতেও। প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে এবার এক অভিনব ঘোষণা দিয়েছেন উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের ব্যবসায়ী ও ‘আসা ট্রেডার্স’’এর স্বত্বাধিকারী মো. মিলন আলী।
ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা থেকে তিনি ঘোষণা দিয়েছেন যে, আগামীকাল ২০ জুন, ২০২৬ থেকে কোনো ব্রাজিল সমর্থক যদি গায়ে ব্রাজিলের জার্সি পরে তার আড়তে ধান বিক্রি করতে আসেন, তবে তিনি প্রতি মন ধানে বাজারদরের চেয়ে ২০ টাকা বাড়তি দাম পাবেন।
ব্যবসায়ী মো. মিলন আলী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই ঘোষণা দেওয়ার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রিয় দলের জার্সি পরে ধান বিক্রি করতে আসলে বাড়তি দাম পাওয়ার বিষয়টি স্থানীয় ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
এ বিষয়ে মিলন আলী জানান, ব্রাজিল দলের প্রতি তার ভালোলাগা থেকেই এই সিদ্ধান্ত। তিনি মনে করেন, ধান বিক্রির পাশাপাশি সমর্থকদের উৎসাহ জোগাতে এই উদ্যোগটি একটি ভিন্নধর্মী আনন্দ যোগাবে।
তার এই ব্যতিক্রমী ঘোষণাকে ঘিরে এলাকায় ব্রাজিল ভক্তদের মধ্যে বেশ আলোচনা চলছে। কেউ কেউ একে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার অনেকে ব্যবসায়ীর এই ফুটবলপ্রেমের প্রশংসা করছেন। আগামীকাল থেকে তার আড়তে কতজন ব্রাজিল সমর্থক জার্সি পরে ধান বিক্রি করতে আসেন, এখন সেটাই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026