1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩২|
Title :
দেশীয় অস্ত্র নিয়ে বসতবাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন।

পটিয়ার ছেলে অভিসহ ১২জন ছাত্র লীগ নেতা চট্টগ্রামে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 13 Time View
21

ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও গ্রামের ছাত্রলীগের নেতা মোরশেদুল আলম অভিসহ ১২জনকে গ্রেপ্তার করেন চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানার পুলিশ।
পুলিশের তথ্য সুত্রে জানা যায়,শনিবার (২৫শে জুলাই)রাত ১০টায় চট্টগ্রাম নগরীর চান্দঁগাও বাস টার্মিনাল নাশকতার পরিকল্পনার গোপনসুত্রে খবর পেয়ে চান্দঁগাও থানার পুলিশ সদস্য ঘটনা স্হলে পৌঁছে অভি সহ ১২জনকে গ্রেফতার করে চান্দঁগাও থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত থাকা কয়েকজন পালিয়ে যায়। জুলাই সহিংসতা ঘটনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।এছাড়া পটিয়া থানায় অভির বিরুদ্ধে সহিংসতা ঘটনার ২টি মামলা চলমান আছে।
চান্দঁগাও থানার ওসি জসিম উদ্দিন বলেন,চান্দঁগাও বাস টার্মিনালে নাশকতার পরিকল্পনার খবর পেয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা অভি সহ ১২জনকে গ্রেপ্তার করা হয়।কয়েকজন পালিয়ে যায়।গ্রেফতার কৃতদের আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হয় এবং পলাতকদের সনাক্ত করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
মোরশেদুল আলম অভি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের খোরশেদুল আলমের ছেলে।সে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026