1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১০|
Title :
মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। সংবাদ প্রতিবেদন:শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে অপহৃত ফুলবাড়ীর ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, নেপথ্যে লোমহর্ষক নির্যাতনের চেষ্টা ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা-গান ছিল প্রেরণার উৎস: ত্রিশালের ইউএনও

পুলিশ সুপারের নেতৃত্বে মিরসরাইয় ও জোরারগঞ্জে ট্রাফিকের বিশেষ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬,
  • 36 Time View
54

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
পুলিশ সুপারের নির্দেশনায় জোরারগঞ্জ ও মিরসরাইয়ে বিশেষ ট্রাফিক অভিযান, সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের উদ্যোগে জোরারগঞ্জ ওমিরসরাই থানা এলাকায় আজ ট্রাফিক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গাড়িচালক, সহকারী, যাত্রী ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, নিরাপদে সড়ক পারাপার এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতন করা হয়।
একই সঙ্গে জোরারগঞ্জ ও মিরসরাই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের চালকদের অংশগ্রহণে পথসভা অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমে নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়
এছাড়া সড়কের ওপর অবৈধ দখল, প্রতিবন্ধকতা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ফলে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ সৃষ্টি হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত ট্রাফিক অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026