1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:০১|
Title :
মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ইউএনও এম.এ মুহাইমিন আল-জিহানকে বিদায়ী সংবর্ধনা নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৫০০ লিটার অ্যাসিড জব্দ মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ। সংবাদ প্রতিবেদন:শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগে অপহৃত ফুলবাড়ীর ছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, নেপথ্যে লোমহর্ষক নির্যাতনের চেষ্টা ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি কাঁচামরিচের কেজি ৪০০ টাকা, বিপাকে নিম্ন আয়ের মানুষ জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া জামালপুরে ১০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে নজরুলের কবিতা-গান ছিল প্রেরণার উৎস: ত্রিশালের ইউএনও

ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬,
  • 2 Time View
3

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে ধারণ করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক পরীক্ষার ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য চালু করা হয়েছে ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’। এই পরীক্ষাগারের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের চার জেলায় খাদ্যের মান যাচাই কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।
আজ ০৩ আগস্ট সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে এখন অভিযান চলাকালেই খাদ্য নমুনা পরীক্ষা করে ভেজাল ও অনিরাপদ খাদ্য দ্রুত শনাক্ত করা এবং তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিক পরীক্ষাগার সরঞ্জাম মাঠপর্যায়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহবুব আরেফিন রাফি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026