1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ সিএমপিতে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম (সিএমপি) পুরাতন গির্জার পাশে কাজলের নেতৃত্বে অবৈধ রিগ্যাল হোটেল ও পূর্বী হোটেলে চলছে অবৈধ দেহ ব্যবসা পীরগঞ্জে লাচ্ছি নদীর নাব্যতা দেখে ড্রেনের দেঁতো হাসি! নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ২৮,৮০০ (আটাশ হাজার আটশত) পিচ ইয়াবাসহ ০১ (এক) জন মাদক কারবারি গ্রেফতার* শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন। সুন্দরবনে পৃথক অভিযানে ২ নৌকাসহ ৭ জেলে আটক পরিতোষ কুমার বৈদ্য

মদন পৌরসভায় স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৭ Time View
139

মোঃ মোশারফ হোসেন।
মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে হিন্দু ধর্মাবলম্বী এক যুবক চেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
নও মুসলিম যুবক ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় নেত্রকোনা কোর্ট আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে। হিন্দু যুবকের পূর্বের নাম ছিল মিঠু চন্দ্র বিশ্ব শর্মা।বর্তমানে তার নাম মোঃ আব্দুল্লাহ।
তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্ব শর্মা মাতা-অলকা রানী বিশ্ব শর্মা , এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায় তার বাড়ি মদন পৌরসভার এমদাদপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, নও মুসলিম মোঃ আব্দুল্লাহ
ইসলাম ধর্মে অনুপ্রাণিত হয়ে গত ০৩ আগস্ট বিকেলে নেত্রকোনা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করে।
তার পিতা চন্দন নও মুসলিম ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলে । ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাকে আশীর্বাদ করেছেন তিনি।
মোঃ আব্দুল্লাহ জানান, শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। ইসলামীক গান, গজল, ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি।পরে গত ৩ আগস্ট
নেত্রকোনা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে ও আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
আমার পরিবারে সৎ মা ও আমার আপন দুই ভাই বোন রয়েছে।
ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়ে আমার বাবা মেনে নিয়েছে। আমি অবিবাহিত আমি এখন মুসলমান, মুসলিম মেয়ে বিবাহ করে আমার জীবন যাপন শুরু করব।
অনেক মুসলমান ভাই আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করছে। তাছড়াও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ।
নও মুসলিম যুবক আব্দুল্লার সৎ মা, ছায়া রানি বলেন,আমার ছেলে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার নিজ ইচ্ছায়। আমরা আমাদের ধর্মে আছি তার জন্য আশীর্বাদ রইল।
মদন পৌর প্রশাসক মেয়র উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, যেহেতু সে প্রাপ্তবয়স্ক তার নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা তার অধিকার আছে।
তাকে বাধা ও দেওয়া যাবে না তাকে নিষেধ ও করা যাবে না। পৌরসভার পক্ষ থেকে সরকারিভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা থাকলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026