1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:৩০|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

প্রতিবেশীকে আটকের পর মিললো জায়হানের লাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৯, ২০২৬,
  • 43 Time View
60

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
পটিয়ায় নিখোঁজের এক ঘণ্টার মধ্যেই শিশু জায়হানকে মাথায় হাতুড়ির আঘাতে হত্যা করা হয়েছে। তিন প্রতিবেশীকে আটকের পর পুলিশের কাছে এমন লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেন তারা। জায়হান নামের শিশুটি মঙ্গলবার নিখোঁজ হয়েছিল, তার লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির পিছনে ময়লাযুক্ত পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দী অবস্থায়। বুধবার রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি জিয়াউল হক।
তিনি জানান, বুধবার রাত ৩টার দিকে প্রতিবেশীর বাড়ির কাছে একটি পরিত্যক্ত জায়গায় বস্তাবন্দী অবস্থায় গর্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিন প্রতিবেশীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল এলাকার পূর্বপাড়া গ্রামের প্রতিবেশী সাদিয়া সুলতানা নিহা (১৮), তার পিতা সাইফুদ্দীন ওরফে কালা সাইফু (৩৯) ও মা শাহনুর আকতার (৩৫)।
এদিকে বিডিনিউজ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার নিহা সম্পর্কে জায়হানের প্রতিবেশী ফুফু। মঙ্গলবার দুপুরে শিশুটির সঙ্গে সে ফুটবল খেলেছিল। একপর্যায়ে বাড়িতে নিয়ে শিশুটিকে খুন করে। পরে লাশ গুমের জন্য দুটি বস্তায় ভরে বাড়ির পেছনে ময়লায় ভেতরে ফেলে ঢেকে রাখা হয়।
পুলিশ সুপার বলেন, বুধবার নিহাকে তার বাবা, মা ও ভাইসহ আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।
যেভাবে রহস্য উদঘাটন : জায়হান হত্যার ঘটনা ‘অনেকটা ক্লু–লেস’ ছিল মন্তব্য করে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, চিরকূটের সূত্র ধরে জায়হানের প্রতিবেশী কয়েকটি ঘরে তল্লাশি করে পুলিশ। একপর্যায়ে যে ধরনের প্যাডে চিরকূট লেখা হয়েছে সেই একই ধরনের প্যাড ও চিরকূটের নমুনা নিহার বাসায় পাওয়া যায়।
রাতে নিহাকে থানায় নেওয়ার পর সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চিরকূট লেখার কথা স্বীকার করে। তার হাতের লেখার সঙ্গে চিরকূটের লেখা পুরোপুরি মিলে যায়। তবে এসময় সে প্রতিবেশী এক ব্যক্তির জোরাজুরিতে চিরকূট লেখে বলে দাবি করে। পরে ওই ব্যক্তিকেও নিহার মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে নিহা নিজে চিরকূট লেখা এবং শিশুটিকে খুন করার কথা স্বীকার করে।
এদিকে শিশু জায়হানের নামাজে জানাজা বৃহস্পতিবার বাদে মাগরিব পৌরসভার দক্ষিণ গোবিন্দার খিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে শিশু জায়হানের বাড়িতে মানুষের ভিড় জমে। লোমহর্ষক এ ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। একমাত্র পুত্রকে হারিয়ে বিলাপ করছেন শিশুটির বাবা–মা। তারা একমাত্র পুত্র সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে বার বার মুর্ছা যাচ্ছিলেন।
দুপুরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানায় আসে। এসময় পটিয়া থানার ওসি জিয়াউল হক হত্যাকারীদের কঠোর আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন।
ওসি জিয়াউল হক বলেন, ‘ওই প্রতিবেশীর পরিবারের সাথে শিশুটির পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রতিবেশী অপর এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য নিহা খুন করেছে। কারণ জিজ্ঞাসাবাদের সময় সে প্রতিবেশী ওই ব্যক্তির নাম বলেছে এবং তাকে আটক করে থানায় আনা হয়। পরে মুখোমুখি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির কোনো সম্পৃক্ততা মেলেনি।’
মঙ্গলবার দুপুরে পটিয়া পৌর সদরের দক্ষিণ গোবিন্দরখিল গ্রামে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পাঁচ বয়সী জায়হান। সে ওই এলাকার গ্যারেজ মালিক শাহজাহানের ছেলে।
নিহত শিশুর পিতা শাহজাহান জানান, মঙ্গলবার দুপুরে তার ছেলে নিখোঁজ হয় এবং সাড়ে ৩টার দিকে তিন লাখ টাকা মুক্তিপণ দাবির একটি চিরকূট ঘরে পান। এরপর সন্ধ্যা পর্যন্ত ছেলেকে খুঁজে না পেয়ে রাতে পটিয়া থানায় জিডি করেন। টাকা না দিলে এবং পুলিশের কাছে গেলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় হাতে লেখা ওই চিরকূটে।
চিরকূট পাওয়ার বিষয়ে শাহজাহান বলেছিলেন, কে বা কারা কখন এই চিরকূট তার বাসার ভেতরে রেখে গেছে তিনি জানেন না। তার সঙ্গে কারো কোনো পূর্ব শত্রুতা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026