বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
Update Time :
সোমবার, জুলাই ২০, ২০২৬,
25 Time View
বটিয়াঘাটায় সুরখালী ইউনিয়নের হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
রিপন রায় খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ৯টি ওয়ার্ডের গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় ৩৩ জন সুফলভোগী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু । ইউপি সদস্য সুজয় রায় ও ইউপি সদস্যা হাফিজা আক্তার'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ সহ সুফলভোগী হতদরিদ্র মহিলারা ।
37
রিপন রায়
খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ৯টি ওয়ার্ডের গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় ৩৩ জন সুফলভোগী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু । ইউপি সদস্য সুজয় রায় ও ইউপি সদস্যা হাফিজা আক্তার’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ সহ সুফলভোগী হতদরিদ্র মহিলারা ।