1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

বানিয়াচঙ্গের দারুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

শাব্বীর আহমদ শিবলী নোমানী জেলা প্রতিনিধি হবিগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View
154

শাব্বীর আহমদ শিবলী নোমানী
জেলা প্রতিনিধি হবিগঞ্জ

বানিয়াচঙ্গের আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার (দাওরা হাদিস) কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান এঁর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির এঁর সঞ্চালণায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদের মাঝে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান।

এসময় বক্তাগণ বলেন, বানিয়াচংয়ের সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে ঐতিহ্যবাহী দারুল কোরআন মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে প্রতি বছর শিক্ষার্থীরা বোর্ড এবং স্থানীয়ভাবে ভালো ফলাফল করে আসছে । আগামীদিনে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা অর্জনের পাশাপাশি বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে। এ ক্ষেত্রে ধৈর্য, ভালো অধ্যয়ন ও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মোট ১৪৭জনকে পুরস্কৃত করা হয়। তন্মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ড থেকে ৪জন স্ট্যান্ড, নূরানী বোর্ড থেকে ২জন স্ট্যান্ড, ৬ষ্ঠ ও ১০ম শ্রেণি ক্লাস থেকে ১৭জন জি.পি.এ.৫, বেফাক বোর্ড, হবিগঞ্জ বোর্ড ও নূরানী বোর্ডে ৪১জন ছাত্র মমতাজ পেয়েছে। আরবী ও বাংলা হাতের লেখা প্রশিক্ষণে ১১জন বিজয়ী হয়েছে। এ ছাড়াও মাদ্রাসার ১ম সাময়িক পরীক্ষায় মমতাজ পেয়েছে ৯৪জন ছাত্র।
হাইয়াতে দাওরা হাদিস পরীক্ষায় যারা বোর্ডে স্ট্যান্ড করবে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ওমরাহ হজ্ব করানোর ঘোষণা করা হয়েছে।

এসময় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা শায়েখ মখলিসুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদীস হাবিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারী কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুফতি নাছির উদ্দিন, মাওলানা সাজ্জাদ হাসান, মাওলানা বশির আহমদ, মাওলানা সুফি আহমদ, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ডা. মনির লস্কর, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা বশির আহমদ, মাওলানা সাইফুর রহমান ও সুয়েম আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026