বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার
মোঃ সোহেল রানা রাজশাহী
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
3 Time View
বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার
মোঃ সোহেল রানা রাজশাহী রাজধানী ঢাকার বেইলি রোড এলাকা থেকে ১৪টি মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৫ আগস্ট বিকেলে র্যাব-৫ ও র্যাব-৩ এর একটি যৌথ চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দেবীসিংহপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন রবিউল। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এনআই অ্যাক্ট (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট) ১৩৮ ধারায় ১৪টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আদালত তাকে মোট ১০ বছরের বেশি কারাদণ্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মহানগরীর রমনা থানাধীন বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। ওই যৌথ অভিযানে তাকে আটক করার পর সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির রমনা থানায় হস্তান্তর করা হয়েছে
4
মোঃ সোহেল রানা রাজশাহী
রাজধানী ঢাকার বেইলি রোড এলাকা থেকে ১৪টি মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব। গত ২৫ আগস্ট বিকেলে র্যাব-৫ ও র্যাব-৩ এর একটি যৌথ চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দেবীসিংহপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আইনকে ফাঁকি দিয়ে পলাতক ছিলেন রবিউল। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় এনআই অ্যাক্ট (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট) ১৩৮ ধারায় ১৪টি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আদালত তাকে মোট ১০ বছরের বেশি কারাদণ্ড প্রদান করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গত ২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মহানগরীর রমনা থানাধীন বেইলি রোডের অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। ওই যৌথ অভিযানে তাকে আটক করার পর সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির রমনা থানায় হস্তান্তর করা হয়েছে