1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

বেতাগীতে চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান, উদ্ধার বিপুল জাল

মোঃ সোহেল রানা ( বরগুনা )
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View
72

মোঃ সোহেল রানা ( বরগুনা )

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ও ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে বেশ কিছু চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারী জালের ফাঁদে পড়ে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ছে। এতে মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় জলাশয়গুলোতে মাছের স্বাভাবিক উৎপাদন ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বিশেষ করে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী এ জালের কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

এ পরিস্থিতিতে বেতাগী উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার ও এর ব্যবহার বন্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম বলেন, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উপজেলার সকল জেলে ও সাধারণ মানুষের প্রতি এ ধরনের জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাছ ও জলজ সম্পদ রক্ষায় সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা মনে করছেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026