1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

ভাঙ্গুড়ায় প্রেস ক্লাবের জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৮ Time View
94

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন ধরে একটি প্রেস ক্লাবের দুইটি পৃথক কমিটি থাকায় বিভিন্ন সময় প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়হীনতা ও নানা জটিলতা সৃষ্টি হওয়ায় এ সমস্যা নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের উপস্থিতিতে ভাঙ্গুড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা একটি প্রেস ক্লাবের দুইটি পৃথক কমিটির কারণে বিভিন্ন সময়ে সৃষ্টি হওয়া সমস্যা, বিভ্রান্তি ও প্রশাসনিক জটিলতার বিষয় তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ভাংগা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, সহ-সভাপতি আইনুল হক,প্রভাষক গিয়াস উদ্দিন, রেজাউল করিম, সুজন আহমেদ, সার্বিক সঞ্চালনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম আপন এন টিভি প্রতিনিধ,এছাড়াও উপস্থিত ছিলেন ভাংড়া প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা একাধিক কমিটির পরিবর্তে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ কমিটি গঠনের দাবি জানান। বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠন হলে ভাঙ্গুড়ার সংবাদকর্মীরা আরও সমন্বিতভাবে কাজ করতে পারবেন এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে জনগণের সামনে তুলে ধরা সম্ভব হবে।
সভায় ভাঙ্গুড়ার সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
০১৭৫০-৭২০৬৭২
২৩ মে ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026