1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, (কিশোরগঞ্জ):
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
51

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে জহিরুল হক জোয়ারদারকে সভাপতি এবং মো. ছিদ্দিকুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত শিক্ষকরা শারীরিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ও সুন্দর পরিবেশ তৈরিতে শারীরিক শিক্ষা শিক্ষকদের ভূমিকা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও নৈতিক মূল্যবোধ বিকশিত হয়। তাই উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিষদ কাজ করবে।
সভায় নতুন কমিটির সদস্যরা নিজেদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার শারীরিক শিক্ষা শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্রীড়া ও শারীরিক শিক্ষা কার্যক্রমে সমন্বয় সাধনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নবগঠিত ২১ সদস্যের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে উপজেলার শারীরিক শিক্ষা শিক্ষকরা দায়িত্ব পেয়েছেন। কমিটির মাধ্যমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026