
বিশেষ প্রতিনিধিঃ নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশ বৌদ্ধ বিহারে ভিক্ষুকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি খুলে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ) ভোর প্রায় ৪ টার দিকে দক্ষিণ হাসিমপুর ভিজয়া রাম বৌদ্ধ বিহারে এই ঘটনা ঘটেছে। বিহারের ভিক্ষু জ্ঞান রক্ষিত ভিক্ষু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে বিহারে ধর্মীয় কার্যাদি করার জন্য তার রুমের দরজা খোলা হয়। এসময় হঠাৎ ৫ জন সন্ত্রাসী হাতে অস্ত্র, কুড়াল ও হন্দা হাতে নিয়ে ঢুকে পড়ে তাঁর রুমে। এ সময় তাঁকে ফালং এ বসিয়ে রেখে বলে “তুই বসে থাক নিরবে, কথা বললে সমস্যা আছে । তখন তাঁর কাছ থেকে আলমিরার চাবি নিয়ে তারা আলমিরা খুলে নগদ প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার সময় দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যার। তারা চলে যাওয়ার পর পাশের রুমের ছোট দুইজন শ্রমনকে ডেকে দরজা খুলেন। পরে জানাজানি হলে এলাকার লোকজন আসে। তবে থানায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানানো হয়নি বলে জানায়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, তিনি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন। বিহারে কোনো সিসিটিভি ক্যামেরা বা দারোয়ান নেই। সিসিটিভি ফুটেজ থাকলে ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সহজ হতো। ওসি আরও বলেন, এর আগেও ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে ৬-৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।