
মোঃ মোশারফ হোসেন। মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ সংবদ্ধ মাদক পাচারকারী চক্রের ৫ সদস্য কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
শুক্রবার ৪ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জন কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া ভিটাবাড়ী আরব আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৯), নেত্রকোনা জেলাধীন
খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর পশ্চিমপাড়ার গ্রামের আসন আলীর ছেলে মোঃ আলী হোসেন (৪৩)। জেলার কেন্দুয়া উপজেলার কান্দিপুড়ার গ্রামের জিয়াদুল হক জিলুর ছেলে সোহেল মিয়া (৩৫), মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জাহেদের ছেলে মোঃ আলম মিয়া (৩৫)। জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,(৪ সেপ্টম্বর) শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা পুলিশের একটি দল পৌর শহরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারী চক্রের সদস্য কে
গ্রেপ্তার করা হয় এবং অপর আসামি স্বপন মিয়াকে ১০ পিস ইয়াবা সহ পৌরসভার ফচিকা রোডের কাচারী বাড়ি কালিমন্দিরের সামন থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, পৃথক অভিযান চালিয়ে ৫ জন মাদক পাচারকারি চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়।