1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

মধুপুরে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় নিহত এক,আহত এক

হাফিজুর রহমান ​মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View
58

হাফিজুর রহমান
​মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুর গফুর (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৬টার দিকে মধুপুর উপজেলার কাকরাইদ ব্রিজ সংলগ্ন বটতলা নামক স্থানে একটি দ্রুতগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

​পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জটবাড়ি পাইনাবাড়ির বাসিন্দা আব্দুর গফুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত অন্য ব্যক্তির চিকিৎসা সেখানে চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026