1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

মাদক ও আধিপত্য বিস্তারের অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেন গ্রেফতার!

সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View
62

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের মেরকুটা গ্রামের আলোচিত আলমগীর হোসেন অবশেষে মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাকে নবীনগর থানার হাজতখানায় রাখা হয়েছে।

​সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়, জেলা প্রশাসক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালে আলিয়াবাদ গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

​ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, আলমগীরের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগ ইতোমধ্যে বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026