মাদারীপুরের কালকিনিতে গলাকাটা প্রেমিকার অবশেষে মৃত্যু
উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি,মাদারীপুর
Update Time :
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
৩৫
Time View
মাদারীপুরের কালকিনিতে গলাকাটা প্রেমিকার অবশেষে মৃত্যু
উজ্জ্বল চন্দ্র মন্ডল জেলা প্রতিনিধি,মাদারীপুর বুধবার (১৮/০৩/২৬ইং) মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার গলাকাটা আহত "প্রিয়া আক্তার" অবশেষে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছেন। প্রেমিকের ডাকে ঘর থেকে বের হয়েছিলেন মোহাচ্ছন্ন প্রেমিকা। কিন্তু জীবন্ত ফেরা হলো না আর, ফিরলেন লাশ হয়ে। ঘাতক প্রেমিকের হত্যার উদ্দেশ্যে করা আঘাতে গলাকাটা অবস্থায় ওই তরুণীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোও হয়েছিলো ঢাকায়। তবে বিধি বাম, পৃথিবীর মায়া ছিন্ন করে চলে যেতে হলো না ফেরা গন্তব্যে। অনুসন্ধানী তথ্য মতে, ঘটনার সূত্রপাত ছিলো শনিবার (১৪/০৩/২৬ইং) সন্ধ্যা প্রায় ৭ টা বেজে ৪০ মিনিটের দিকে। এদিন ঘাতক বায়েজিদ দেখা করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভিকটিম প্রিয়া আক্তারকে। পরিকল্পিত উদ্দেশ্য অনুযায়ী বায়েজিদ প্রিয়াকে নির্জন স্থানে নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর বায়েজিদ তার এক খালার সহায়তায় মৃতপ্রায় অবস্থায় প্রিয়াকে নিকটস্থ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ভিকটিমকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে যখন বুঝতে পারে অবস্থা বেগতিক তখন সটকে পড়ে ঘাতক ও তার সহযোগী। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কালবিলম্ব না করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। উল্লেখ যে, ঘাতক বায়েজিদ ও ভিকটিম কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত বায়েজিদ দীর্ঘদিন কাতার প্রবাসী ছিলেন বলে জানা যায়। চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কালকিনি থানা কতৃপক্ষ জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। দ্রুত দোষী ব্যক্তিদের আটক করতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তারা।
48
উজ্জ্বল চন্দ্র মন্ডল
জেলা প্রতিনিধি,মাদারীপুর
বুধবার (১৮/০৩/২৬ইং) মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার গলাকাটা আহত “প্রিয়া আক্তার” অবশেষে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে লড়াই করে মারা গেছেন।
প্রেমিকের ডাকে ঘর থেকে বের হয়েছিলেন মোহাচ্ছন্ন প্রেমিকা। কিন্তু জীবন্ত ফেরা হলো না আর, ফিরলেন লাশ হয়ে। ঘাতক প্রেমিকের হত্যার উদ্দেশ্যে করা আঘাতে গলাকাটা অবস্থায় ওই তরুণীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানোও হয়েছিলো ঢাকায়। তবে বিধি বাম, পৃথিবীর মায়া ছিন্ন করে চলে যেতে হলো না ফেরা গন্তব্যে।
অনুসন্ধানী তথ্য মতে, ঘটনার সূত্রপাত ছিলো শনিবার (১৪/০৩/২৬ইং) সন্ধ্যা প্রায় ৭ টা বেজে ৪০ মিনিটের দিকে। এদিন ঘাতক বায়েজিদ দেখা করার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ভিকটিম প্রিয়া আক্তারকে। পরিকল্পিত উদ্দেশ্য অনুযায়ী বায়েজিদ প্রিয়াকে নির্জন স্থানে নিয়ে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর বায়েজিদ তার এক খালার সহায়তায় মৃতপ্রায় অবস্থায় প্রিয়াকে নিকটস্থ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ভিকটিমকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে যখন বুঝতে পারে অবস্থা বেগতিক তখন সটকে পড়ে ঘাতক ও তার সহযোগী। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কালবিলম্ব না করে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
উল্লেখ যে, ঘাতক বায়েজিদ ও ভিকটিম কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের স্থায়ী বাসিন্দা। অভিযুক্ত বায়েজিদ দীর্ঘদিন কাতার প্রবাসী ছিলেন বলে জানা যায়।
চাঞ্চল্যকর এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
কালকিনি থানা কতৃপক্ষ জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। দ্রুত দোষী ব্যক্তিদের আটক করতে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তারা।