1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:২৬|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

মাদারীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার,গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 13 Time View
31

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল মদ উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর উপজেলার থানতলী বাজারে মো. সালাম সরদারের কাঁচামালের দোকানের সামনে অভিযান চালিয়ে থানতলী এলাকার মো. জাহিদুল সরদার (৩০)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জাহিদুল থানতলী এলাকার মো. সালাম সরদারের ছেলে। এর আগে তার ইয়াবা বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাত ৮টা ৩০ মিনিটে পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন সড়কে এবং রাত ৯টা ৫০ মিনিটে বাদামতলা জনতা ক্লাব এলাকায় পলাতক সজল সরকারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হামিদ আকন্দ সড়কের সমীর সরকারের ছেলে নয়ন সরকার (৩৭), মোস্তফাপুর চতুরপাড়া এলাকার খোকন দাসের ছেলে চিরঞ্জিত দাস (৩৩) এবং সংঘাতে জড়িত ১৬ বছর বয়সী শুভম ওরফে সূর্য সরকারকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে চার বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রিন ও রয়্যাল স্টেজ হুইস্কি) এবং সাত বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।
মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026