1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:১১|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন ৪০০ পিস ইয়াবা ও চাপাতাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬,
  • 5 Time View
7

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর জেলা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে ৩০টি মামলার ওয়ারেন্টভুক্ত এক দুর্ধর্ষ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে মাদারীপুর সদর সার্কেলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির (প্রেস রিলিজ) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন হাওলাদার (২৮)। তিনি মাদারীপুর সদর থানার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদার ও রেখা বেগমের ছেলে।
শনিবার (১১ জুলাই, ২০২৬ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় সদর মডেল থানাধীন থানতলী এলাকার ‘ম্যাজিক চায়ের কর্নার’ দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরবর্তীতে সিডিএমএস যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বের আরও ৩০টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে জেলা পুলিশের এই কঠোর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026