1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ

মোঃ সোহেল রানা রাজশাহী
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View
84

মোঃ সোহেল রানা রাজশাহী

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘোষপাড়া নদীর পাড়ে ঝাউ বনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, একজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাকে ধরার জন্য ধাওয়া করলে মাদককারবারী নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ২৫০০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় জমা দে ওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026