1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

রামুর গর্জনিয়ায় জব্দ করা সিএনজির গ্যাস সিলিন্ডারে মিলল আরও ৩২ হাজার ইয়াবা

রামুর গর্জনিয়ায় জব্দ করা সিএনজির গ্যাস সিলিন্ডারে মিলল আরও ৩২ হাজার ইয়াবা
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View
87

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ জব্দ করা একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে আরও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে ওই সিএনজি অটোরিকশা থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলো।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া এলাকার রোপনের দোকানের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে সিএনজির চাকার ভেতর থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক হামজালালকে আটক করে মামলা করে পুলিশ। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাতে জব্দ করা ওই সিএনজি অটোরিকশায় পুনরায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মিস্ত্রি দিয়ে গ্যাস সিলিন্ডার খুলে পরীক্ষা করা হলে এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জব্দ করা সিএনজিটি পুনরায় তল্লাশি করা হয়। পরে মিস্ত্রির সহায়তায় গ্যাস সিলিন্ডার খুলে এসব ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026