1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

লালপুর হ্যাকিং ও প্রতারণা চক্রের ৪সদস্য আটক

সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View
89

সাধীন আলম হোসেন
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোর লালপুরে অভিযান চালিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি বাবুল আহম্মেদ সহ ৪জন কে আটক করেছে থানা পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫আগস্ট ২০২৬) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, মহারাজপুর মধ্যেপাড়া এলাকার মোঃ নুমির প্রামানিক ছেলে মোঃ বাবুল আহম্মেদ (২৮), মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ ওমর ফারুক (১৯), মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ মাহফুজ হোসেন (২১) ও বাঁশবাড়িয়া এলাকার মৃত সোনা মিয়ার ছেলে মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত (২২)।

লালপুর থানা সূত্রে জানা যায় ২৪ আগস্ট দিবাগত রাত থেকে ২৫ আগস্ট ভোর সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ । অভিযানে মহারাজপুর এলাকার সাগর আহম্মেদের টিনশেড বাড়ি থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকায় মোঃ বাবুল আহম্মেদ, মোঃ ওমর ফারুক, মোঃ মাহফুজ হোসেন ও মোঃ সাব্বির হোসেন ওরফে শান্ত কে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা করে আসছিল। এসময় তাদের কাছ থেকে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026